Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

সেন্ট মার্টিনে জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি দ্বীপবাসীর

 


দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বাসিন্দারা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধ করা ও ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহার না করা হয় এবং দ্বীপবাসীর জীবন-জীবিকার সুরাহা না হয়, তবে কোনো পর্যটককে দ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এই সিদ্ধান্ত জানিয়ে দ্বীপবাসীরা দাবি করেন, পর্যটন কার্যক্রম সীমিত করলে তাদের আয়ের উৎস বন্ধ হয়ে যাবে। তাই তারা অবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দ্বীপের বাসিন্দারা আরও জানান, পর্যটকদের ভ্রমণ এবং রাত্রিযাপন বন্ধ হলে তারা মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়বেন। এ অবস্থায় কর্তৃপক্ষের প্রতি তাদের আহ্বান, যেন তাদের জীবন-জীবিকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ